বিসমিল্লাহির রহমানির রহিম
বায়নাসূত্রে জমি বিক্রয়ের চুক্তিপত্র
১ম পক্ষ (বিক্রেতা):
নাম: , পিতা: , ধর্ম: , ঠিকানা:
এনআইডি: , মোবাইল: , জাতীয়তা: বাংলাদেশি।
-বনাম-
২য় পক্ষ (ক্রেতা):
নাম: , পিতা: , ঠিকানা:
এনআইডি: , মোবাইল: , জাতীয়তা: বাংলাদেশি।
পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার নাম স্মরণ করিয়া অত্র বায়নাপত্র দলিলের বয়ান আরম্ভ করিলাম। যেহেতু আমি ১ম পক্ষ নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তির ষোল আনা মালিক ও ভোগদখলকার নিয়ত আছি। বর্তমানে আমার নগদ টাকার বিশেষ আবশ্যকতা হওয়ায় এবং উপযুক্ত মূল্যে খরিদ্দার না পাওয়ায় আমি ১ম পক্ষ নিম্ন তফসিল বর্ণিত জমি সাফ কবলা মূলে বিক্রি করার প্রস্তাব করিলে, আপনি ২য় পক্ষ উক্ত জমি জমিন দেখিয়া এবং আমার মালিকানা স্বত্ব যাচাই-বাছাই করিয়া খরিদ করিতে ইচ্ছুক হইলে, আমরা উভয় পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে উক্ত জমির সর্বমোট মূল্য টাকা ধার্য্য করিলাম।
ধার্য্যকৃত মূল্যের মধ্যে অদ্য তারিখে সাক্ষীগণের মোকাবেলায় আমি ১ম পক্ষ, আপনি ২য় পক্ষের নিকট হইতে বায়না বাবদ সর্বমোট নগদ টাকা বুঝিয়া পাইলাম এবং গ্রহণ করিলাম।
:: সম্পত্তির তফসিল পরিচয় ::
জেলা: , সাব-রেজিস্ট্রি অফিস: , মৌজা: ।
খতিয়ান নং: , দাগ নং: ।
জমির পরিমাণ: শতাংশ।
জমিটি নাল/ভিটা শ্রেণির।
চৌহদ্দি:
শর্তাবলি:
- অদ্য তারিখ হইতে আগামী ইং তারিখের মধ্যে ২য় পক্ষ অবশিষ্ট সমুদয় টাকা ১ম পক্ষকে পরিশোধ করিবেন এবং ১ম পক্ষ জমির দখল বুঝাইয়া দিয়া সাব-কবলা দলিল রেজিস্ট্রি করিয়া দিবেন।
- তফসিলে বর্ণিত জমিতে আমি ১ম পক্ষ ছাড়া অন্য কাহারো কোনো প্রকার স্বত্ব বা স্বার্থ নাই। এই জমি সম্পূর্ণ নির্দয় ও নিষ্কণ্টক। এই জমি নিয়ে আদালতে কোনো মামলা মোকাদ্দমা নাই বা কোনো ব্যাংকে লোন বাবদ দায়বদ্ধ নাই।
- যদি তফসিলে বর্ণিত জমিতে আমার মালিকানা স্বত্বে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি দেখা দেয়, তবে আমি ১ম পক্ষ বা আমার ওয়ারিশগণ বায়না বাবদ গৃহীত টাকা ফেরত দিতে বাধ্য থাকিব।
- নির্ধারিত মেয়াদের মধ্যে যদি ১ম পক্ষ দলিল রেজিস্ট্রি করিয়া দিতে ব্যর্থ হয় বা টালবাহানা করে, তবে আপনি ২য় পক্ষ বায়নানামা দলিলের শর্ত মোতাবেক সুনির্দিষ্ট প্রতিকার আইন (Specific Relief Act) এর বিধান মতে আদালতের মাধ্যমে দলিল রেজিস্ট্রি করিয়া লইতে পারিবেন। ইহাতে আমি বা আমার ওয়ারিশগণ কোনো প্রকার ওজর আপত্তি করিতে পারিব না।
- নির্ধারিত মেয়াদের মধ্যে যদি ২য় পক্ষ অবশিষ্ট টাকা পরিশোধ করিতে ব্যর্থ হয়, তবে বায়না বাবদ প্রদত্ত টাকা বাজেয়াপ্ত বলিয়া গণ্য হইবে।
- অত্র বায়নাপত্র দলিলটি উভয় পক্ষের ওয়ারিশগণের ওপরও সমভাবে কার্যকরী থাকিবে।
এতদ্বার্থে, সুস্থ শরীরে, সজ্ঞানে, অন্যের বিনা প্ররোচনায় অত্র বায়নাপত্র দলিল পাঠ করিয়া এবং ইহার মর্মার্থ বুঝিয়া আমরা উভয় পক্ষ সহি সম্পাদন করিলাম।
স্বাক্ষী-১
স্বাক্ষী-২
১ম পক্ষের স্বাক্ষর
(বিক্রেতা)
স্বাক্ষী-৩
দলিল লেখকের স্বাক্ষর
২য় পক্ষের স্বাক্ষর
(ক্রেতা)